Notice Board
Stay updated with the latest news, schemes, and announcements.
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণের আহ্বান।
এতদ্বারা Barnia Samabay Krishi Unnayan Samiti Ltd.-এর এলাকার সর্বসাধারণ, সম্মানীয় সদস্য/সদস্যা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য-সদস্যা এবং এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির পরিচালক মণ্ডলীর সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫/০৮/২০২৬, শনিবার, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হবে।উক্ত উপলক্ষে সকাল ০৮:০০ ঘটিকায় সমিতির অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।এই গৌরবময় জাতীয় অনুষ্ঠানে সমিতির এলাকার সর্বসাধারণ, সদস্য/সদস্যা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকবৃন্দকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সার্থক ও গৌরবময় করে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।আপনাদের সশ্রদ্ধ উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য।
\r\nস্থান: সমিতির অফিস প্রাঙ্গণ
তারিখ: ১৫/০৮/২০২৬, শনিবার
সময়: সকাল ০৮:০০ ঘটিকা
ক্ষেপার মেলা উপলক্ষে লোকাল হলিডে ও আর্থিক লেনদেন বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা Barnia Samabay Krishi Unnayan Samiti Ltd.-এর অন্তর্ভুক্ত সকল এলাকাবাসী, সম্মানীয় সদস্য, আমানতকারী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য/সদস্যাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৩/০৮/২০২৬, বৃহস্পতিবার, ক্ষেপার মেলা উপলক্ষে লোকাল হলিডে থাকায় সমিতির সমস্ত প্রকার আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।পরবর্তী কার্যদিবসে সমিতির স্বাভাবিক নিয়মে সকল প্রকার আর্থিক লেনদেন পুনরায় চালু থাকবে।সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
\r\n
Notice For SHG_Member
সমিতির অন্তর্ভুক্ত সকল স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর সম্মানিত সদস্যাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Nadia District Central Co-operative Bank Ltd. কর্তৃক জারিকৃত মেমো নং-৫৩৬, তারিখ-১০.০৭.২০২৬ অনুযায়ী SHG Welfare Fund-এর বাৎসরিক সদস্য-প্রতি প্রিমিয়াম ₹৮০/- নির্ধারণ করা হয়েছে এবং উক্ত প্রিমিয়ামের বিপরীতে ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী যোগ্য সদস্যদের বীমা দাবির (Insurance Claim) অর্থ প্রদান করা হবে।
\r\nএছাড়াও, ০৭.০৭.২০২৬ তারিখে দুপুর ১২:০০ ঘটিকায় অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ডেলিগেট সদস্যবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সমিতির অন্তর্ভুক্ত সকল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের অতিরিক্ত আর্থিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে:
\r\n১। ব্যাংক কর্তৃক নির্ধারিত ₹৮০/- বাৎসরিক SHG Welfare Fund প্রিমিয়ামের পাশাপাশি সমিতির নিজস্ব কল্যাণ তহবিল গঠনের জন্য সদস্য-পিছু অতিরিক্ত ₹৫০/- প্রিমিয়াম সংগ্রহ করা হবে।
\r\n২। ফলে, সমিতির অন্তর্ভুক্ত প্রত্যেক SHG সদস্যার মোট বাৎসরিক প্রিমিয়াম ₹১৩০/- (একশত ত্রিশ টাকা মাত্র) হবে।
\r\n৩। ব্যাংকের নিয়ম অনুযায়ী যে Insurance Claim প্রদান করা হবে, তার অতিরিক্ত হিসেবে সমিতির নিজস্ব তহবিল থেকে যোগ্য দাবিদারের পরিবারকে আরও ₹১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) অনুদান প্রদান করা হবে।
\r\n৪। এই অতিরিক্ত ₹১০,০০০/- অনুদান শুধুমাত্র ০১ আগস্ট ২০২৬ তারিখ বা তার পরবর্তীকালে সংঘটিত এবং দাখিলকৃত SHG Insurance Claim-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ০১ আগস্ট ২০২৬ তারিখের পূর্বে সংঘটিত বা পূর্বেই জমাকৃত কোনো Claim-এর ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে এই অতিরিক্ত অনুদান প্রদান করা হবে না।
\r\n৫। উপরোক্ত সিদ্ধান্ত ০১ আগস্ট ২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং পরবর্তী সংশোধিত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
\r\nসমিতির অন্তর্ভুক্ত সকল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের উক্ত সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকার এবং নির্ধারিত প্রিমিয়াম যথাসময়ে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
\r\nদ্রষ্টব্য: এই বিজ্ঞপ্তি শুধুমাত্র বার্ণিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অন্তর্ভুক্ত স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর সদস্যাদের জন্য প্রযোজ্য।
\r\nধন্যবাদান্তে
স্বনির্ভর গোষ্ঠী (SHG) সদস্যদের KYC নথি জমা প্রসঙ্গে।
সমিতির অধীনস্থ সকল স্বনির্ভর গোষ্ঠী (SHG)-এর সদস্য/সদস্যাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, KYC (Know Your Customer) হালনাগাদ করার উদ্দেশ্যে প্রত্যেক সদস্যকে নিম্নলিখিত নথিপত্রের স্ব-স্বাক্ষরিত (Self-attested) ফটোকপি ১ (এক) সেট করে সমিতির কার্যালয়ে অতি সত্ত্বর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
\r\nপ্রয়োজনীয় নথিপত্র:
\r\n ১. আধার কার্ডের ফটোকপি – ১ সেট
২. ভোটার পরিচয়পত্র (EPIC)-এর ফটোকপি – ১ সেট
৩. প্যান কার্ডের ফটোকপি – ১ সেট
নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত নথিপত্র জমা না দিলে KYC সংক্রান্ত কার্যক্রম এবং ভবিষ্যতে সমিতির বিভিন্ন পরিষেবা ও সরকারি সুবিধা গ্রহণে সাময়িক অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই সকল সদস্য/সদস্যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
৯৯তম বার্ষিক সাধারণ সভা (AGM) উপলক্ষে সমিতির সকল প্রকার আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি।
নোটিশ / বিশেষ বিজ্ঞপ্তি :-সমিতির সকল সম্মানিত সদস্য, গ্রাহক ও সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির ৯৯তম বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting - AGM) অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে 07/07/2026 (মঙ্গলবার ) তারিখে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভার কার্যক্রমে নিয়োজিত থাকবেন।ফলে, উক্ত দিনে সমিতির সকল প্রকার আর্থিক লেনদেন, যেমন নগদ অর্থ গ্রহণ ও প্রদান, আমানত গ্রহণ ও উত্তোলন, ঋণ সংক্রান্ত কার্যক্রমসহ অন্যান্য আর্থিক পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।পরবর্তী কার্যদিবস থেকে সমিতির সকল আর্থিক পরিষেবা যথারীতি স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।সকলের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সমিতির সার্বিক স্বার্থে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সদয় সমর্থন একান্তভাবে কামনা করছি।
নোটিশ / বিশেষ বিজ্ঞপ্তি (৯৯তম বার্ষিক সাধারণ সভা (A.G.M.) – ২০২৬)
নোটিশ / বিশেষ বিজ্ঞপ্তি (৯৯তম বার্ষিক সাধারণ সভা (A.G.M.) – ২০২৬) :-প্রিয় মহাশয়/মহাশয়া,_এতদ্বারা বার্ণিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর সম্মানিত ডেলিগেট সদস্য/সদস্যাগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সমিতির পরিচালকমণ্ডলীর গত ০৬/০৬/২০২৬ তারিখের সভা (মিটিং নং–০২, ২০২৬-২৭) এর গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সমিতির ৯৯তম বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting - AGM) আগামী ০৭/০৭/২০২৬ খ্রিস্টাব্দ,(মঙ্গলবার), ২৩শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০০ ঘটিকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হইবে।উক্ত সভায় সমিতির কার্যাবলী, বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হইবে।অতএব, সমিতির সকল সম্মানিত ডেলিগেট সদস্য/সদস্যাগণকে যথাসময়ে উপস্থিত থেকে সভার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে।আপনাদের আন্তরিক ও সক্রিয় উপস্থিতি একান্তভাবে কাম্য। নিবেদক_সভার আহ্বায়ক (সমিতির সম্পাদক মহাশয়া) ।
পবিত্র ঈদ-উল-জোহা উপলক্ষে আগামী ইংরেজি ২৮/০৫/২০২৬ (বৃহস্পতিবার) এবং ২৯/০৫/২০২৬ (শুক্রবার) সমিতির অফিস সম্পূর্ণরূপে বন্ধ থাকিব ।
বিজ্ঞপ্তি :_এতদ্বারা বার্ণিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, আমানতকারী, স্বনির্ভর দলের (SHG) সদস্যার্থীবৃন্দ এবং সমিতির এলাকাভুক্ত সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-জোহা উপলক্ষে আগামী ইংরেজি ২৮/০৫/২০২৬ (বৃহস্পতিবার) এবং ২৯/০৫/২০২৬ (শুক্রবার) তারিখ সমিতির সকল প্রকার আর্থিক লেনদেন এবং দাপ্তরিক কাজকর্ম সম্পূর্ণ বন্ধ থাকবে।পরবর্তী দিবস অর্থাৎ আগামী ৩০/০৫/২০২৬ (শনিবার ) তারিখ থেকে সমিতির যাবতীয় আর্থিক লেনদেন এবং স্বাভাবিক কাজকর্ম যথানিয়মে পুনরায় শুরু হবে।সমিতির এই ছুটির কারণে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, সমিতির সার্বিক কল্যাণে আপনারা বরাবরের মতোই আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করবেন। বার্ণিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পক্ষ থেকে আপনাদের সকলকে পবিত্র ঈদ-উল-জোহার অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদান্তে,( SECRETARY)
সেভিংস অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিবিটি (DBT) সুবিধা চালুর আবেদন
বিজ্ঞপ্তি
\r\n\r\n
এতদ্বারা আমাদের সমিতির সকল সম্মানিত সদস্য এবং আমানতকারী মহোদয়গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নিয়ম অনুযায়ী আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে আধার নম্বর যুক্ত (Seeding/Linking) করা আবশ্যক। সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সুযোগ-সুবিধার অনুদান (যেমন—এলপিজি সিলিন্ডারের ভর্তুকি সহ অন্যান্য সরকারি আর্থিক সাহায্য) সরাসরি (Direct Benefit Transfer - DBT) আপনার অ্যাকাউন্টে পাওয়ার জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি।
যে সকল আমানতকারীর অ্যাকাউন্টে এখনও আধার লিঙ্ক করা সম্পন্ন হয়নি, তাঁদের দ্রুত সমিতির কার্যালয়ে এসে নির্দিষ্ট ফর্মটি পূরণ করে জমা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
*আবেদনপত্রটি জমা দেওয়ার সময় নিম্নলিখিত বিষয়গুলি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে:*
* *ফর্ম পূরণ:* আবেদনপত্রটি সম্পূর্ণ ইংরেজি বড় হাতের অক্ষরে (BLOCK LETTERS) স্পষ্ট করে পূরণ করতে হবে।
* *স্বাক্ষর:* ফর্মে নির্দিষ্ট স্থানে অ্যাকাউন্টধারীর সঠিক স্বাক্ষর অথবা বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ (Thumb Impression) থাকতে হবে।
* *প্রয়োজনীয় নথি:* পূরণ করা ফর্মটির সাথে আপনার (আধার কার্ডের একটি জেরক্স কপি) যুক্ত করতে হবে এবং উক্ত জেরক্স কপির নিচে আপনার (নিজস্ব স্বাক্ষর) (Self-Attested) থাকতে হবে।
সরকারি সুযোগ-সুবিধাগুলি কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার অ্যাকাউন্টে পাওয়ার প্রক্রিয়াটি সুনিশ্চিত করতে আপনার সহযোগিতামূলক পদক্ষেপ একান্ত কাম্য।
ধন্যবাদান্তে,
NOTICE REGARDING SUSPENSION OF FINANCIAL TRANSACTIONS DUE TO UPCOMING ASSEMBLY ELECTION DUTY.-29/04/2026
সম্মানিত আমানতকারী, সদস্য, অসদস্য এবং এলাকাবাসী,
সবিনয় জানাচ্ছি যে, আগামী ২৮/০৪/২০২৬ (মঙ্গলবার) এবং ২৯/০৪/২০২৬ (বুধবার) আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচন উপলক্ষে সমিতির সকল কর্মচারীদের ইলেকশন ডিউটি বা নির্বাচনী দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হবে।এই কারণে উল্লিখিত দুই দিন সমিতির অফিসের সমস্ত প্রকার আর্থিক লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ৩০/০৪/২০২৬ তারিখ থেকে সমিতির কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চলবে।আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদান্তে,
NOTICE REGARDING SUSPENSION OF FINANCIAL TRANSACTIONS DUE TO UPCOMING ASSEMBLY ELECTION DUTY.
বিজ্ঞপ্তি :এতদ্বারা সমিতির সকল সম্মানিত সদস্য, আমানতকারী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দকে জানানো যাইতেছে যে, আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ উপলক্ষে সমিতির কর্মচারীগণ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকিবেন।
এই কারণে আগামী ২২/০৪/২০২৬ (বুধবার) এবং ২৩/০৪/২০২৬ (বৃহস্পতিবার) তারিখ সমিতির সকল প্রকার আর্থিক লেনদেন ও দাপ্তরিক কাজ সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে।
জরুরি তথ্য:
বন্ধের তারিখ: ২২ ও ২৩ এপ্রিল, ২০২৬।
পুনরায় চালু: ২৪/০৪/২০২৬ তারিখ হইতে যথারীতি লেনদেন শুরু হইবে।
সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে_কর্তৃপক্ষ
Financial transactions will remain open until 12:00 PM on 16 April 2026 and will be closed thereafter.
📢 নোটিশ:-সমিতির সকল সম্মানিত সদস্য, অসদস্য ও আমানতকারীদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, আজ ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিঃ, বৃহস্পতিবার, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সমিতির কর্মচারীবৃন্দের ইলেকশন ডিউটি সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হইবার কারণে, সমিতিতে আজ দুপুর ১২:০০টা পর্যন্ত স্বাভাবিক আর্থিক লেনদেন চলিবে এবং উক্ত সময়ের পর হইতে সমিতির সকল প্রকার আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকিবে।পরবর্তী কার্যদিবস হইতে সমিতির স্বাভাবিক কার্যক্রম যথারীতি পুনরায় চালু হইবে।এতদ্বারা সকলের সদয় অবগতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
Notice regarding closure of the Society’s transactions on the occasion of Ambedkar Jayanti (14/04/2026) and Bengali New Year.(15/04/2026)
বিজ্ঞপ্তি :-সমিতির এলাকাভুক্ত সকল সদস্য, অসদস্য ও সম্মানিত আমানতকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ইং ১৪/০৪/২০২৬, মঙ্গলবার আম্বেদকর জয়ন্তী এবং ১৫/০৪/২০২৬, বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে সমিতির সকল প্রকার লেনদেন ও কার্যক্রম বন্ধ থাকিবে।উল্লেখিত ছুটির পরবর্তী কার্যদিবসে যথারীতি নির্ধারিত সময়ে সমিতির সকল কাজকর্ম পুনরায় চালু হইবে।অতএব, সকলকে বিষয়টি সদয় অবগতির জন্য জানানো হইল।
The office will remain closed on 01/04/2026 due to Banking Yearly Closing and on 03/04/2026 on account of Good Friday.
এতদ্বারা সমিতির সম্মানিত সদস্য/সদস্যাবৃন্দ, আমানতকারীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ইং ০১/০৪/২০২৬ তারিখ বুধবার Banking Yearly Closing উপলক্ষে এবং ০৩/০৪/২০২৬ তারিখ, Good Friday উপলক্ষে সমিতির অফিস বন্ধ থাকিবে।উক্ত তারিখসমূহে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে। পরবর্তী কার্যদিবসে অফিস যথারীতি পুনরায় চালু হইবে।বিষয়টি সকলের অবগতির জন্য জ্ঞাপন করা হইল।ধন্যবাদান্তে_সম্পাদক
Notice for Jute Seeds Sell
সমিতির অন্তর্ভুক্ত সম্মানিত সাধারণ চাষী ও সদস্য/সদস্যাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি উন্নত মানের পাট বীজ Jute Corporation of India (JCI)-এর মাধ্যমে আমাদের সমিতিতে সরবরাহ করা হয়েছে।যে সকল সদস্য ও চাষী সরকারি ন্যায্যমূল্যে উক্ত পাট বীজ ক্রয় করতে ইচ্ছুক, তাহাদের সমিতির অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।পাট বীজ গ্রহণের সময় আধার কার্ডের একটি জেরক্স কপি সঙ্গে আনতে হইবে।পাট বীজের মজুদ সীমিত থাকায় “আগে আসলে আগে পাবেন” (First Come, First Served) ভিত্তিতে বিতরণ করা হইবে।অতএব, সকল আগ্রহী সদস্য ও চাষীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
On the occasion of 21 March 2026 (Eid-ul-Fitr) and 26 March 2026 (Ram Navami), all transactions of the Society will remain closed.
এতদ্বারা সমিতির সকল সদস্য ও গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ মার্চ ২০২৬ (ঈদ-উল-ফিতর) এবং ২৬ মার্চ ২০২৬ (রাম নবমী) উপলক্ষে সমিতির সমস্ত প্রকার লেনদেন ও কার্যক্রম বন্ধ থাকিবে।উক্ত তারিখগুলিতে সমিতির অফিস খোলা থাকিবে না। পরবর্তী কার্যদিবস হইতে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হইবে।